পুনরেকত্রীকরণ কর্মশালা
মুন্সীগঞ্জে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে জেলা কর্মশালা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিদেশফেরত কর্মীদের টেকসই পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতার সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।